শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার
image_pdfimage_print

কক্সবাজারে মালিকবিহীন দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গতকাল মধ্যরাতে ৩৪ বিজিবি-এর ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ছয় কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা বার্মিজ ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক খায়রুল আলম বলেন, ‘শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd