শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ: নজরুল ইসলাম খান
image_pdfimage_print

জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের জ্বালানি খাত মূলত আমদানিনির্ভর। খনিজ সম্পদের উন্নয়নে জিয়াউর রহমান বাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বিগত ১০-১৫ বছরে এ প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে ফেলা হয়েছে।

জ্বালানি সমস্যার সমাধান রাতারাতি করা যায় না। তারপরও সরকার পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আনার চেষ্টা করছে। এমনকি মিয়ানমারের সঙ্গেও আলোচনা চলছে।

এ খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য অনেক বড় একটি ব্যাপার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের যে ডকুমেন্টস দেওয়া হয়েছিল, আমরা মনে করি তা প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ। সেখানে সংবিধান সংস্কারের জন্য ‘সংশোধন’ করার কথা বলা হয়েছিল, কিন্তু এখন সংশোধন শব্দটি মানা হচ্ছে না।

তিনি আরও বলেন, জুলাই সনদে বলা আছে-যারাই ক্ষমতায় যাবে, তারা নির্বাচনের আগে নিজেদের ‘নোট অব ডিসেন্ট’ জনগণের সামনে তুলে ধরবেন। সে অনুযায়ী জনগণ যাদের রায় দেবে, তারা নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এরপরও প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন, বড় ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা নিয়ে আলোচনা করা হবে। আমরা মনে করি, গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহার ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি যেন সেখানে কোনো আইনি সুবিধা না পান, সে বিষয়ে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে সরকার তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে।

সরকারের ছয় মাসের অর্জন প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে সরকার যা করতে পেরেছে, তা হয়তো খুব বেশি কিছু নয়, তবে একেবারেই কমও নয়। এক্ষেত্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারকে সহযোগিতা করেছেন। যারা বিরোধিতা করেছেন, তারা হয়তো সহযোগিতার অংশ হিসেবেই তা করেছেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd