মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তুরাগে দূষণ: টঙ্গীর ছয় কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

তুরাগে দূষণ: টঙ্গীর ছয় কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
image_pdfimage_print

টঙ্গী, ১৬ আগস্ট: নদীদূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। রোববার পরিচালিত এ অভিযানে ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

অভিযানে গ্রীন টাচ ফ্যাশন, গ্রীন ব্লু ফ্যাশন, উইন্ড ওয়েট অ্যান্ড প্রসেসিং, এসকে ডিজাইন বিডি, এডমিরাল ডেনিম ওয়াশিং এবং এফ জি এস লন্ড্রি লিমিটেড পরিদর্শন করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনের পর ড্রেনের মাধ্যমে তুরাগ নদীতে নির্গমনের বিষয়টি নজরে আসে। এ অবস্থায় সংশ্লিষ্ট কারখানাগুলোর তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে সিলগালা করা হয়।

সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষণাগারের পরীক্ষার ফলাফল পাওয়ার পর প্রচলিত পরিবেশ আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ঢাকার চারপাশের নৌপথ সচল রাখা, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনগত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা এ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd