নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট
সিলেট: সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত দুই দিনে জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধভাবে পণ্য পাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুই দিনের বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Posted ৭:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd