নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট
শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধামরাইয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) জিওবি খাতের আওতায় এ আয়োজন করা হয়।
বিভাগীয় তথ্য অফিস, ঢাকা-এর আয়োজনে ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় মোরশেদা আপার বাড়িতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, অধিকার ও সামাজিক উন্নয়ন বিষয়ে ইতিবাচক বার্তা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও নারীদের বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন করে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখা সম্ভব।
Posted ৬:০৪ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd