মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুলকে শেখ মো. আব্দুল্লাহর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুলকে শেখ মো. আব্দুল্লাহর অভিনন্দন
image_pdfimage_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

এক অভিনন্দন বার্তায় শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশ ও জাতির কল্যাণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রয়েছে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শক্তি, সাহস ও প্রজ্ঞা দান করুন। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ মো. আব্দুল্লাহ।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd