মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিরাজদিখানে হতদরিদ্র নারী, কৃষক ও মৎস্যচাষিদের মাঝে উন্নয়ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট

সিরাজদিখানে হতদরিদ্র নারী, কৃষক ও মৎস্যচাষিদের মাঝে উন্নয়ন উপকরণ বিতরণ
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক | সিরাজদিখান, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (বিশেষ) বরাদ্দের আওতায় হতদরিদ্র নারী, কৃষক, মৎস্যচাষি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নানা ধরনের উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, কৃষকদের মাঝে রিং চাকতি, মৎস্য খামারিদের মাঝে এরেটর বিতরণ করা হয়। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় প্রদর্শনী মৎস্য খামারিদের মধ্যেও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল্লাহ্। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। এ ধরনের সহায়তা মানুষের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। তিনি বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা পরিষদ, সিরাজদিখান, মুন্সীগঞ্জের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক, মৎস্যচাষি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd