শিরোনাম >>
শিরোনাম >>
নিউমার্কেটে আগুন

নাশকতা কি না তা খতিয়ে দেখার অনুরোধ ফায়ারের ডিজির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

নাশকতা কি না তা খতিয়ে দেখার অনুরোধ ফায়ারের ডিজির
image_pdfimage_print

একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। ঈদের আগ মুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে নিউমার্কেটে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করবো কোনো নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য।’

 

তিনি বলেন, নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য।

তিনি আরও বলেন, ‘এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু নির্বাপণ করতে পারিনি।’

 

জনসমাগমের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৮ এএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd