সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
স্থানীয় ছাত্র দলের নাম ভাঙিয়ে

ডেমরার বড় ভাঙায় রুবেলের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট

ডেমরার বড় ভাঙায় রুবেলের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ
image_pdfimage_print

রাজধানীর ডেমরা থানাধীন বড় ভাঙা ও মহাকাশ রোড এলাকায় রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, হামলা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, স্থানীয় ছাত্র দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয়দের অভিযোগ, মুক্তার ও তার ছোট ভাই রুবেল ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, ভাসমান ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং এলাকায় নতুন বাড়ি নির্মাণকারীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, হামলা এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

মুক্তার

এলাকাবাসীর ভাষ্য, কিছুদিন আগে এক ভ্যানচালকের কাছে চাঁদা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এছাড়া পাচ্চি রুবেল কিশোর গ্যাং পরিচালনা করেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা আরও দাবি করেন, তিনি নিজেকে মহানগর দক্ষিণ ছাত্রদলের এক নেতার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, পাচ্চি রুবেল আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখেন। ফলে অনেকেই নিরাপত্তার অভাবে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এদিকে এলাকাবাসীর দাবি, রুবেলের বিরুদ্ধে ডেমরাসহ বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। অতীতে তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি অন্য রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গতকাল সন্ধ্যায় এলাকাবাসীর একাংশ তাকে গণপিটুনি দেয়।

এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনার কারণে মাঠপর্যায়ে অভিযান পরিচালনায় কিছুটা শিথিলতা দেখা দিয়েছে। সেই সুযোগে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে রুবেল বা তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd