সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৩০
image_pdfimage_print

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খাদিম মিয়া নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (২৯ জুন) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদেম মোল্লা ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া একই ইউনিয়নের ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা ছিল।

রোববার সন্ধ্যায় মোশারফ মিয়া ধরন্তি গ্রামের আলাল ও আশিকে কাছে পাওনা টাকা ফেরত চায়। এ সময় তারা মোশারফকে জানায় খাদিম মিয়া টাকা দিতে বারণ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়।

আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষের কারণে বেশ কিছু সময় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে একজন নিহতের খবর পেয়েছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd