শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাজের মানে ছাড় নয়, সময় মতো উন্নয়নকাজ শেষ করতে হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

কাজের মানে ছাড় নয়, সময় মতো উন্নয়নকাজ শেষ করতে হবে: ডিএনসিসি প্রশাসক
image_pdfimage_print

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, টেন্ডারে যেসব শর্ত দেওয়া হয়েছে প্রত্যেক কাজে সেসব শর্ত যথাযথভাবে মান্য করে কাজ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। চলমান সব কাজের মান নিশ্চিত করতে আমাদের কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করবেন, প্রয়োজনে আমি নিজেও আসবো। কাজের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, এ বিষয়ে জিরো টলারেন্স।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মিরপুরে ৫ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর ওয়ার্ডের পৃথক দুটি প্রকল্পের সড়ক ও ড্রেনেজ লাইন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাউনিয়া বাঁধের এই এলাকায় যারা বাস্তুহারা হয়েছেন আপনাদের জমির মালিকানা বা কাগজপত্র সংক্রান্ত যে দাবি রয়েছে, আমরা তা দ্রুত পূরণের জন্য কাজ করছি।

তিনি আরও বলেন, আপনারা শ্মশানের জন্য জায়গার দাবি জানিয়েছেন। কোথায় শ্মশান করা হলে ভালো হবে, আপনারা জায়গা নির্ধারণ করে দেখিয়ে দিন, আমরা দ্রুত সেখানে শ্মশানঘাট নির্মাণ করে দেবো।

এলাকাবাসীর পানির সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এলাকার মানুষের পানির খুব সমস্যা হচ্ছে— আমি বিষয়টি জানি। এ সমস্যা সমাধানের জন্য পানির পাম্প নির্মাণ করে দেওয়া হবে।

গ্যাস সমস্যার বিষয়ে তিনি বলেন, আপনাদের আরেকটি সমস্যা আছে, সেটি হলো গ্যাসের সমস্যা। এ সমস্যা রাতারাতি সমাধান হবে না। আপনারা ধৈর্য ধরবেন। আমরা ধাপে ধাপে এই সমস্যারও সমাধান করবো।

মিরপুরের ৫ নম্বর ওয়ার্ডস্থিত সেকশন-১১, বাউনিয়া বাঁধ এলাকার ব্লক-এ থেকে ব্লক-ই (২৬০০ বাস্তুহারা পরিবারের পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত) পর্যন্ত বিভিন্ন বাইলেনের নর্দমা নির্মাণসহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক বলেন, আমার-আপনার টাকায় এই কাজ হচ্ছে, আপনারা এই কাজে সহযোগিতা করবেন। ঠিকাদার যেন নির্বিঘ্নে কাজ শেষ করতে পারে, সেজন্য সবাই সহযোগিতা করবেন। কাজ ঠিকমতো হচ্ছে কি না খোঁজ রাখবেন, মনিটরিং করবেন।

এসময় বাউনিয়া বাঁধ এলাকায় ট্রাক স্ট্যান্ডে নির্ধারিত স্থানের বাইরে ট্রাক পার্কিং করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যার গাড়িই হোক, প্রধান সড়কে কোনো অবস্থায়ই গাড়ি রাখা যাবে না। গাড়ি রাখলে নম্বর প্লেট দেখে দেখে জরিমানা করা হবে।

এ প্রকল্পের আওতায় মোট ৭.৮৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন এবং সমপরিমাণ নর্দমার লাইন নির্মাণ করা হবে। এতে ১০৫০ মি.মি. ও ১৫২৪ মি.মি. ব্যাসের আরসিসি পাইপলাইন স্থাপন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd