সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এলপি গ্যাসের ভ্যাট কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

এলপি গ্যাসের ভ্যাট কমেছে
image_pdfimage_print

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ভ্যাট কমানো হয়েছে। এতে এলপি গ্যাসের ওপর মূসক ভার কমবে। ভোক্তারা উপকৃত হবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শিল্প খাত ও গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এলপি গ্যাসের দাম যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী গতকাল সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই দুই প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে এলপিজি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর ভ্যাট কার্যকর থাকছে না।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের মূসক ভার প্রায় ২০ শতাংশ কমবে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের মূসক ভার প্রায় ২০ শতাংশ কমবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd