শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ইজিবাইকের তিন যাত্রীসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ইজিবাইকের তিন যাত্রীসহ নিহত ৬
image_pdfimage_print

মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাসের নিচে চাপা পড়ে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় একটি ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় ছয়জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধারের কাজ করছে।

মাদারীপুর মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৮:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd