শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

খালেদা জিয়ার জানাজায় একজনের মৃত্যু
image_pdfimage_print

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা যান। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নিরব হোসেন (৫৬) অসুস্থতা অনুভব করেন। পরে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. শরিফ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় ছিল। আর মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd