শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্ত প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ক্ষতিগ্রস্ত প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন শ্রম উপদেষ্টা
image_pdfimage_print

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যম দুটির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপদেষ্টা ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে— এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত। মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। মিডিয়া হচ্ছে সরকারের চোখ। সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য তুলে ধরবে— এটাই জনগণের প্রত্যাশা। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।

উপদেষ্টা বলেন, এতো বড় একটি দুর্ঘটনার পরও মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশের সক্ষমতা একটি বিরাট সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয়। এ সময় তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দৃঢ়তার প্রশংসা করেন।

তিনি জানান, গণমাধ্যমের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে।

পরিদর্শনকালে ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দায়িত্বশীল কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd