মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইফাদ অটোসের এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ইফাদ অটোসের এজিএমের তারিখ পরিবর্তন
image_pdfimage_print

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। এজিএমের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর।

রবিবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড তাদের ৩৭তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করার ঘোষণা দিয়েছে। অনিবার্য কারণে সভার পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২৭ ডিসেম্বর, ২০২৫ বেলা ১২:৩০ মিনিটে হাইব্রিড সিস্টেমে এজিএম অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর বেলা ১২:৩০ মিনিটে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ দেওয়া ঘোষণা দিয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৭) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৬১) টাকা।

সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২.৫৪ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল (১.৮০) টাকা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৫৬ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd