শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজ আমদানির অনুমতি বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

পেঁয়াজ আমদানির অনুমতি বাড়ালো সরকার
image_pdfimage_print

বাজার সহনীয় রাখতে আজ (সোমবার) ও আগামীকালের জন্য পেঁয়াজের আইপি (আমদানি অনুমতি) ইস্যু বাড়িয়েছে সরকার। এই দুই দিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতো প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

এতে আরও বলা হয়, আবেদনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে। অর্থাৎ চলতি বছরের ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুই দিন আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

জানা গেছে, একজন আমদানিকারক মাত্র একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd