নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন তিনি।
এবার যারা পদক পেলেন তারা হলেন- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
Posted ৫:০৪ পিএম | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd