শিরোনাম >>
শিরোনাম >>

হিলি বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

হিলি বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু
image_pdfimage_print

দীর্ঘ তিনমাসের বেশি সময় বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আমদানি হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রকি জানান, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে বিক্রি হবে।

এদিকে দিনাজপুরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল বর্তমানে সে পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ ১০০ টাকায় কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পিএম | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd