শিরোনাম >>
শিরোনাম >>

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কৌশলপত্র চূড়ান্তের পথে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কৌশলপত্র চূড়ান্তের পথে সরকার
image_pdfimage_print

দীর্ঘদিন ধরে চলমান সিসা দূষণের ঝুঁকি কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাল্টিসেক্টরাল স্টিয়ারিং কমিটির বৈঠকে খসড়া কৌশলপত্র পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজেদের কর্মপরিকল্পনা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সভায় জানানো হয়, শিশু, শ্রমিক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সিসার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এখন একটি জাতীয় অগ্রাধিকার। নতুন কৌশলপত্রে সারা দেশে সিসা দূষণ হ্রাস, পরিবেশের স্থায়ী সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় বিস্তৃত ও বাস্তবমুখী পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।

খসড়ায় সিসা দূষণের প্রধান উৎস যেমন সিসাযুক্ত রং, অনুমোদনবিহীন সিসা-অ্যাসিড ব্যাটারি পুনর্ব্যবহার, নিম্নমানের রান্নার পাত্র, খেলনা ও শিল্পজাত সামগ্রী নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ই-রিকশা ও অন্যান্য ব্যাটারি চালিত যানবাহনের বৃদ্ধির কারণে তৈরি ই-বর্জ্যের পরিবেশগত ঝুঁকিকে বিশেষভাবে উল্লেখ করে এর নিরাপদ ব্যবস্থাপনার নির্দেশনাও যোগ করার সিদ্ধান্ত হয়। কৌশলপত্রের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, শ্রম সুরক্ষা, শিল্পনীতি, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা এসব খাতে চলমান সরকারি কার্যক্রমকে এক সুসংহত কাঠামোর মধ্যে আনা, যাতে সিসার প্রভাব সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করা যায়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, ফোকাল পয়েন্ট কর্মকর্তা সাবরিনা রহমানসহ স্বাস্থ্য, শ্রম, কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এছাড়া ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এবং পিওর আর্থসহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, কৌশলপত্রটি বাস্তবায়ন হলে দেশের শিশু ও শ্রমজীবী মানুষের উপর সিসার প্রভাব উল্লেখযোগ্যভাবে কমবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, টেকসই ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে সহায়তা করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ পিএম | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd