শিরোনাম >>
শিরোনাম >>

পরিবেশবান্ধব উৎপাদনে গার্মেন্টস খাতকে আরও সক্রিয় হতে হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

পরিবেশবান্ধব উৎপাদনে গার্মেন্টস খাতকে আরও সক্রিয় হতে হবে: পরিবেশ উপদেষ্টা
image_pdfimage_print

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প বিশেষ করে তৈরি পোশাক খাত দেশের আন্তর্জাতিক পরিচিতি ও ব্র্যান্ডমূল্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ এখন আস্থার একটি শক্ত অভিধা, যা ধরে রাখতে হলে পরিবেশগত দায়িত্বশীলতা আরও সুদৃঢ় করা জরুরি।

পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫-এ কাছ থেকে যোগ দিতে না পারলেও তিনি সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে ইকগঊঅ আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন। রিজওয়ানা হাসান বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শ্রমিক অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, পানি ব্যবস্থাপনায় আধুনিকতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা এখন অপরিহার্য মানদণ্ড। তিনি সতর্ক করে বলেন, শিল্পবর্জ্য ও অপরিশোধিত পানি নদী-নালায় ফেলা হলে তা শুধু পরিবেশ নয়, দীর্ঘমেয়াদে শিল্পখাতের জন্যই ক্ষতির কারণ হবে। এ ধরনের বিধিভঙ্গের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

তিনি আরও জানান, বিশ্বে গ্রিন ফ্যাক্টরি সার্টিফিকেশনের সংখ্যায় বাংলাদেশের পোশাক শিল্প শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে, যা আন্তর্জাতিক বাজারে টেকসই উৎপাদনের একটি শক্ত মানদণ্ড তৈরি করেছে। সরকারি দপ্তরগুলোতে গ্রিন বিল্ডিং ধারণা বাস্তবায়নের উদ্যোগ চলছে; শিল্পখাতও একই ধরনের রূপান্তরে এগিয়ে এলে দেশের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতা আরও উন্নত হবে।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন পরিবেশনীতি বিশেষ করে প্লাস্টিক ব্যবহারে কঠোরতা এবং সাপ্লাই-চেইন কমপ্লায়েন্সে কড়াকড়ি উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক বাজার দ্রুত বদলে যাচ্ছে। তাই গার্মেন্টস শিল্পকে এখনই পরিবেশবান্ধব প্যাকেজিং, বর্জ্য কমানো, পানি পুনর্ব্যবহার ও দায়িত্বশীল উৎপাদন কাঠামোতে রূপান্তরের প্রস্তুতি নিতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক অবস্থান ঝুঁকিতে পড়তে পারে। অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমসহ শিল্পখাতের বিভিন্ন প্রতিনিধিও বক্তব্য রাখেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পিএম | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd