শিরোনাম >>
শিরোনাম >>

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সেবা বন্ধ: ইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সেবা বন্ধ: ইসি
image_pdfimage_print

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা বন্ধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই সেবা বন্ধ বলে জানায় ইসি।

এই সময়ে এনআইডি সংশোধন, নতুন ভোটার ও মাইগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রিন্ট ও এনআইডি সার্ভারে ভোটার তালিকা আপডেট করার জন্য সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে এমন উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার, কারিগরি (এনআইডি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য সব ধরনের সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে মাইগ্রেশনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৫ পিএম | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd