শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
image_pdfimage_print

অনিবার্য কারণবশত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে। আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রুয়েট জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য সব সিদ্ধান্ত ও প্রার্থীদের যোগ্যতা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত রবিবার রুয়েট জনসংযোগ দফতর থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রথমবারের মতো এবার দুটি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষার আয়োজন করছে রুয়েট। কেন্দ্র দুটি হলো রুয়েট ও বুয়েট।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd