শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে স্পর্শকাতর এলাকায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা :  অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

নির্বাচনে স্পর্শকাতর এলাকায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা :  অর্থ উপদেষ্টা
image_pdfimage_print

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এটার অগ্রগতি কী? একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

তিনি বলেন, বডি ক্যামেরাটা আসবে, হয়ত এখন একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করে তারা কিনবে।

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো, এখন কী সেটা কমবে? এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।

কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিগগির। ওরা হয়ত পরের সপ্তাহে নিয়ে আসবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd