শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম কমে ভরি ২,০৭,৯৬৮ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

দেশের বাজারে স্বর্ণের দাম কমে ভরি ২,০৭,৯৬৮ টাকা
image_pdfimage_print

সোনার দাম কখনও ঊর্ধ্বমুখী আবার কখনও নিম্নমুখী হচ্ছে। স্থির না হওয়ার কারণ অনেকগুলো। সাধারণত যেকোনো দেশে ঝুঁকি এড়াতে সোনা মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে সোনার মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে সোনা বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। আবার ডলারের দাম বাড়লে সোনার দর হ্রাস পায়। আবার ডলারের মূল্য নিম্নমুখী হলে সোনার দাম বেড়ে যায়।

এবার স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের সাম্প্রতিক নিম্নগতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমেছে।

শনিবার (২৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২৭ অক্টোবর সোমবার থেকে সারা দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্যহার (প্রতি ভরি)

স্বর্ণের দাম (ক্যাডমিয়ামসহ):

২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ২,০৭,৯৬৮ টাকা

২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৯৮,৪৪৩ টাকা

১৮ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৭০,১৮১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৪৫৫ টাকা

রৌপ্যের দাম (ক্যাডমিয়ামসহ):

২২ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৫,৪৬৮ টাকা

২১ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৫৩৯ টাকা

১৮ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৪৬৮ টাকা

সনাতন পদ্ধতির রূপা: ৩,৩৬৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে উল্লিখিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd