শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণ
image_pdfimage_print

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নির্বাচনের আগেই একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা রোধে সিম ব্যবহারে সীমা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, একজন ব্যক্তি যেন সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের নামে রাখতে পারেন। নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করা যেত। পূর্বে এই সীমা ১৫টি ছিল, যা ২০১৭ সালে নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd