শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজদের গ্রেফতার না করলে গাড়ি বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজদের গ্রেফতার না করলে গাড়ি বিক্রি বন্ধ
image_pdfimage_print

আগামী ৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সদস্যরা আমদানি করা গাড়িগুলো বন্দর কাস্টমস’র মাধ্যমে খালাস করবে না এবং কোনো শুল্ক-কর দেবে না- বলে আলটিমেটাম দিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল হক।

রোববার (১৯ অক্টোবর) দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে রাজধানীর প্রগতি সরণিতে মনববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে তিনি এ আলটিমেটাম দেন।

গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং দফায় দফায় হামলার প্রতিবাদে আজ দেশের সব শোরুম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে বারভিডা। বারভিডার পক্ষ থেকে বলা হয়, গত কয়েকমাস ধরে বারভিডা সসদ্যদের শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলার প্রেক্ষিতে ব্যবসার সার্বিক নিরাপত্তা এবং ক্রেতাদের আস্থা বজায় রাখার লক্ষ্যে বারভিডা এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বারভিডা’র সভাপতি আবদুল হক বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বারভিডা সদস্যরা তাদের আমদানি করা গাড়িগুলো বন্দর কাস্টমসের মাধ্যমে খালাস করবে না এবং কোনো শুল্ক-কর দেবে না। এছাড়াও বারভিডা বিআরটিএ’তে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখবে।

দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের সংগঠন বারভিডা রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস তাদের গাড়ির শোরুম বন্ধ রাখে। এসময় রাজধানীর প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড় প্রাঙ্গণে বারভিডার কয়েকশ সদস্য মানববন্ধনে অংশ নেন।

সংগঠনের সভাপতি ছাড়াও সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন, সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ মোহা. সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহমেদ এবং বারভিডার কার্যনির্বাহী কমিটি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বারভিডার পক্ষ থেকে জানানো হয়, গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলার প্রেক্ষিতে বারভিডা নেতারা এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন এবং র‌্যাব মহাপরিচালককে বিষয়টি অবহিত করেন। নগরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের মধ্যেও কয়েকদিন পরপরই সন্ত্রাসী গোষ্ঠী থেকে এ ধরনের হুমকি ও হামলা চলায় বারভিডা আজ তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বারভিডার নেতারা জানান, সন্ত্রাসী হামলার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ক্রেতারাও শোরুমে আসতে নিরাপদ বোধ করছেন না।

মানববন্ধন কর্মসূচিতে বারভিডার জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, জয়েন্ট ট্রেজারার মো. হাফিজ আল-আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি জনাব এস এম মনসুরুল কবির (লিংকন) ও কালচারাল সেক্রেটারি জনাব মোঃ গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd