শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা
image_pdfimage_print

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সাগর থেকে ঘাটে আসা চারটি ফিশিং বোট থেকে এসব মাছ জব্দ করা হয়। এসময় চারটি বোটের চারজনকে মোট ১ লাখ প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকালে নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার তথ্য পেয়ে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। ইলিশ ধরার দায়ে চার ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পিএম | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd