সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতে রফতানি হলো ১০৭ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

ভারতে রফতানি হলো ১০৭ টন ইলিশ
image_pdfimage_print

এবারের পূজায় ১ হাজার ২০০ টনের মধ্যে ১০৭ টন ২২৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। অনুমতির ১২০০ টনের মধ্যে মাত্র ১০৭ টন ২২৬  কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। দেশের  ৩৭ জনের মধ্যে মাত্র ১৬ জন রফতানি কারক  ভারতে ইলিশ রফতানি করতে পেরেছেন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছে ১০৬ টন ৩৪ কেজি এবং  আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেছে  ১১৯২ কেজি। ইলিশ উৎপাদন ঘাটতি ও দামের উধ্বগতীর কারনে রফতানির লক্ষমাত্রা পুরন হয়নি দাবি ব্যবসায়ীদের।

বানিজ্যিক সংশিষ্টরা জানান, ইলিশ আগে সাধারন মাছের মত রফতানি পণ্যের তালিকায় থাকলেও উৎপাদন ঘাটতি দেখিয়ে ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে বিগত সরকার। পরে ২০১৯ সালে এসে বিশেষ বিবেচনায় আবারও শুধু দুর্গা পূজার সময় শর্ত সাপেক্ষে ইলিশ রফতানির অনুমতি দেয়। এর পর থেকে প্রতিবছর ইলিশ যাচ্ছে ভারতে। এবছর অন্তবর্তী কালিন সরকার গত ১৬ সেপ্টেম্বর দেশের ৩৭ জন রফতানি কারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল।

গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রফতানি। শর্ত অনুযায়ী আজ ০৫ অক্টোবর রফতানির শেষ দিন। তবে নিদিষ্ট সময়ের মধ্যে ৩৭ জনের মধ্যে ১৬ জন ব্যবসায়ী মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ রফতানি করতে পেরেছেন। বাকি ২১ জন কোন ইলিশ রফতানি করতে পারেনি। এর আগে গত বছর ৪৯ জন রফতানিকারককে ২৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। সে সময় ও ৪৯ জনের মধ্যে মাত্র ২৬ টি প্রতিষ্ঠান ৫৩২ টন ইলিশ রফতানি করেছিল। এদিকে ইলিশ রফতানির ক্ষেত্রে  সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক বিবেচনায় রফতানিকারক নির্বাচন করায় রফতানিতে বৈদেশিক মুদ্রা আহরনের লক্ষমাত্রা অর্জন বার বার ব্যর্থ হচ্ছে।

মৎস দপ্তরের তথ্য বলছে, ২০২৩ সালে ৭৯ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছিল মাত্র ৬৩১ দশমিক ২৪ টন। ২০২২ সালে ৫৯ প্রতিষ্ঠানকে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও রপ্তানি হয়েছিল মাত্র ১ হাজার ৩০০ টন। ২০২১ সালে ১১৫ প্রতিষ্ঠানকে দেওয়া ৪ হাজার ৬০০ টন অনুমোদনের বিপরীতে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৯৯ টন। ২০২০ সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ টন অনুমতি দিলেও ভারতে গিয়েছিল ৫০০ টন। ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার, তবে রপ্তানি হয়েছিল ৪৭৬ মেট্রিক টন ইলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd