শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৪৬ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৪৬ হাজারে বিক্রি
image_pdfimage_print

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।

এর আগে, ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পরে। এরপর তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, জেলের কাছ থেকে সরাসরি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় ক্রয় করি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনেছেন। কুরিয়ারে মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৫:৫২ পিএম | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd