শিরোনাম >>
শিরোনাম >>

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সেলিম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সেলিম
image_pdfimage_print

নরসিংদী মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোবারক হোসেন নাদিম ও সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা কে কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলা রোডে আসমত আলী ভবনের নিচ তলায় উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি,মোঃ মোবারক হোসেন নাদিম, সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃতাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশনের প্রতিনিধি খন্দকার সেলিম রেজা।নবগঠিত কমিটির অন্যান্য সম্পাদকরা হলেন,যুগ্ম সাধারণ সম্পাদক-দৈনিক নব যুগান্তর প্রতিদিনের প্রতিনিধি মোঃমনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি,র প্রতিনিধি মোঃঅলি উল্লাহ্,কোষাধ্যক্ষ নব যুগান্তরের প্রতিনিধি মোঃসোলেমান গাজী,ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশনের প্রতিনিধি মাওলানা এমরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃহিমেল মিয়া,দৈনিক নব যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ রুবেল ভূঁইয়া।মোট ২১ জন সদস্য নিয়ে গঠিত এ কমিটিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অন্তর্ভুক্ত হয়েছেন।নবগঠিত কমিটির সভাপতি মোবারক হোসেন নাদিম বলেন,“আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৫ পিএম | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd