নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে ময়লার ভাগাড়ে ফেলে রাখা অবস্থায় ৫ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় পুলিশ এই কার্ডগুলো উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে কয়েক ব্যক্তি এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে দ্রুত চলে যান। পরে স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলো উদ্ধার করেছে। বর্তমানে তদন্ত চলছে কারা এগুলো ফেলে গেছে তা নির্ধারণের জন্য।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং কর্মকর্তার কার্ড ও সিল গাজীপুর সদর এলাকার। উদ্ধারকৃত কার্ডগুলো বর্তমানে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রয়েছে।
Posted ৮:৫৯ পিএম | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd