শিরোনাম >>
শিরোনাম >>

আগামী মৌসুমে সাভারে কোনো ইটভাটা চলবে না : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

আগামী মৌসুমে সাভারে কোনো ইটভাটা চলবে না : পরিবেশ উপদেষ্টা
image_pdfimage_print

সাভার উপজেলায় ঘোষিত ডি-গ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না বলে কঠোরভাবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইনভঙ্গ হলে একযোগে মোবাইল কোর্ট পরিচালনারও ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইটভাটা মালিকদের অবশ্যই সহযোগিতা করতে হবে। অন্যথায় আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল প্রস্তুতকারী অবৈধ পাইরোলাইসিস কারখানা থেকে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতেও অভিযান চালানো হবে। একইসঙ্গে নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পাশাপাশি মালামাল জব্দ করা হবে।

গণসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে ঘোষিত ডি-গ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সফল হওয়া সম্ভব এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করা যাবে। এজন্য জনগণকে সচেতন করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশসহ নানা উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। সভায় ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হকসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১১ পিএম | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd