সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু
image_pdfimage_print

পদ্মা সেতুতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে লাইভ পাইলটিং আকারে চালু হয়েছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এর ফলে যানবাহনগুলোকে আর থামতে হবে না; নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

ইটিসি সিস্টেমে টোল পরিশোধ করতে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘টেপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে যানবাহন রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে একবারের জন্য আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে যানবাহন ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা বেগে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই জানিয়েছে, ভবিষ্যতে ‘টেপ’-এর পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও ইটিসি সেবার সঙ্গে যুক্ত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৪:২১ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd