সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুমারখালীর রোড ডিভাইডার যেন মৃত্যুর ফাঁদ: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

মোঃ আরিফুল ইসলাম   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

কুমারখালীর রোড ডিভাইডার যেন মৃত্যুর ফাঁদ: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা
image_pdfimage_print

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেল গেটের দুই পাশের রোড ডিভাইডারের কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।

গতকাল (৯ সেপ্টেম্বর) রাত ১১.০০ টার দিকে চুয়াডাঙ্গায় দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি পাটুরিয়া ঘাটে যাওয়ার পথে চড়াইকোল বোর্ড অফিস রেল গেটের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
তবে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই রোড ডিভাইডার স্থাপন করার পর থেকেই প্রতিমাসেই ঘটে এমন দূর্ঘটনা। বিশেষ করে রাতের আঁধারে বেশি দূর্ঘটনা ঘটে। বেশিরভাগ চালকের রাতের আঁধারে এই রোড ডিভাইডারটি চক্ষুগোচর না হওয়ায় ঘটে এমন ঘটনা। তাই স্থানীয় ও চালকদের দাবি দূর্ঘটনা এড়াতে যতদ্রুত সম্ভব এই রোড ডিভাইডারটি সরিয়ে ফেলতে হবে।
রেলগেট এলাকার জেমি ষ্টোরের মালিক জিন্না জানান, আগে এমন দূর্ঘটনা ঘটেনি তবে রোড ডিভাইডার দেওয়ার পর থেকেই এমন হচ্ছে।  প্রতি মাসেই দুই থেকে তিনটা গাড়ি ডিভাইডারের উপর তুলে দিচ্ছে।  দ্রুত এসব না সড়ালে কবে যেনো বড় দূর্ঘটনা ঘটে।

ট্রাকটির ড্রাইভার রিমন জানান, চুয়াডাঙ্গায় দর্শনা থেকে মাছের খাবার ( খৈল) লোড করেছো পাটুরিয়া মেগা ফিডমিলে নামানোর জন্য বের হয়েছিলাম  কিন্ত রাত ১১টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে৷ কোন ভাবেই দেখা যাচ্ছিলনা এই মহাসড়কের মাঝখানে ডিভাইডার আছে। এটা সরিয়ে নেওয়া জরুরী।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাথে মোবাইলে যোগাযোগ চেষ্টায় ব্যার্থ হলেও দ্রুতই  আলোচনা করে সরিয়ে নেবার আশ্বাস দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
তিনি জানান, আমি নিজেও নন্দলালপুরের ওই রেলগেটে ডিভাইডারের সাথে বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার খবর শুনেছি৷ সাধারন জনগনের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার সাথে আলোচনা করে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd