শিরোনাম >>
শিরোনাম >>

১২ কেজি এলপিজির দাম কমলো ৩ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

১২ কেজি এলপিজির দাম কমলো ৩ টাকা
image_pdfimage_print

ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এছাড়া সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৫৮২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৩২৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫৮৮ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬৯৪ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯০৬ টাকা, ২০ কেজি ২ হাজার ১১৭ টাকা, ২২ কেজি ২ হাজার ৩২৯ টাকা,২৫ কেজি ২ হাজার ৬৪৭ টাকা, ৩০ কেজি ৩ হাজার ১৭৬ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৪৯৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭০৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৪ হাজার ৭৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৮.১৫ টাকায় সমন্বয় করতে আদেশ দিয়েছে বিইআরসি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পিএম | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd