শিরোনাম >>
শিরোনাম >>

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
image_pdfimage_print

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থী অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তাদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ পিএম | বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd