শিরোনাম >>
শিরোনাম >>

রায়পুরায় মোবাইল কোর্টের মাধ্যমে নিন্মমানের বিপুল পরিমাণ পানীয় পণ্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

রায়পুরায় মোবাইল কোর্টের মাধ্যমে নিন্মমানের বিপুল পরিমাণ পানীয় পণ্য ধ্বংস
image_pdfimage_print

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকায় বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিন্মমানের পানীয় পণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পানীয় পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স প্রভাতী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুনমুন পাল। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ।

প্রতিষ্ঠানটি অনুমোদন ও মান যাচাই ব্যতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ‘ডিভাইন পাওয়ার’, ‘ডিভাইন ড্রিংলো’, এবং ‘ডিভাইন ফ্রুটি’ নামক নকল ব্র্যান্ডে আর্টিফিশিয়াল ফ্লেভারযুক্ত পানীয় তৈরি করছিল। এছাড়াও, বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিভিন্ন ধরনের পানীয় প্রস্তুত করে বাজারজাত করছিল এবং অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল।

অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক শাকিল ভুইয়াকে (২৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে তৎক্ষণাৎ ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সকল অবৈধ পানীয় পণ্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, নরসিংদী আঞ্চলিক অফিসের মোহাম্মদ পারভেজ মিয়া (ফিল্ড অফিসার, সিএম), মোঃ আরিফ হোসেন আসিফ (পরিদর্শক, মেট), অনিন্দ্য দে (পরিদর্শক, মেট) এবং কাজী সাখাওয়াত হোসেন মনি (পরিদর্শক, মেট)।

জনস্বার্থে পরিচালিত এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং বিএসটিআই অপরাধ উদঘাটনে ও দোষীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৮ পিএম | সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd