শিরোনাম >>
শিরোনাম >>

একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার
image_pdfimage_print

একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

 

ইসহাক দার বলেন, “অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তরের ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্যই ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে খোলাখুলিভাবে বিষয়টির সমাধান করেছেন। তাই এ ইস্যুর সমাধান দুইবারই হয়েছে—একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে।”

 

তিনি আরও বলেন, উভয় দেশ এখন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। মুসলিমদের মন পরিষ্কার রাখার কথা উল্লেখ করে ইসহাক দার অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৬ পিএম | রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd