শিরোনাম >>
শিরোনাম >>

রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
image_pdfimage_print
রাজশাহীতে জাল নোসহ শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। বুধবার (২০ আগস্ট)  র‍‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍‍্যাব-৫ এর একটি দল।
র‍‍্যাব জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম রাজশাহীর জাল নোট চক্রের মূলহোতা। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামে। তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা নগদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড জব্দ করা হয়।
র‍‍্যাবের দাবি, গ্রেপ্তার শহিদুল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রস্তুত ও বিপণন করে আসছিলেন। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ পিএম | বুধবার, ২০ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd