নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ | প্রিন্ট
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।Marketing consulting
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, দেশব্যাপী মৎস্যচাষি, উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন।
উদ্বোধনী ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে।” তিনি পরিবেশবান্ধব চাষাবাদে জোর দিয়ে তরুণ প্রজন্মকে এই খাতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগিয়ে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে তিনি জাতীয় মৎস্য পদক ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার, মাছের সংরক্ষণ এবং বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।
মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা, স্থানীয় মাছের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা
Posted ৪:২৬ পিএম | সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd