শিরোনাম >>
শিরোনাম >>

দূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

দূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিল পরিবেশ অধিদপ্তর
image_pdfimage_print

একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১৭ আগস্ট) বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় পলিথিন বিরোধী দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একটি মামলার মাধ্যমে ৫শ টাকা জরিমানা আদায় ও দুই কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকান মালিককে সতর্ক করা হয় এবং সাধারণ জনগণের সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধে পরিচালিত অভিযানে পাঁচটি মামলার মাধ্যমে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়। একই এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিচালিত আরেক অভিযানে দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং একাধিক চালককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার আদাবর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং অবিলম্বে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পিএম | রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd