শিরোনাম >>
শিরোনাম >>

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট
image_pdfimage_print

খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি রূপসা থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্যাংক শাখার ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা সম্পূর্ণ লুট হয়ে গেছে।

 

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। এর পর থেকে শুক্রবার রাত পর্যন্ত যেকোনো সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের ভেতরে কোনো প্রহরী ছিল না। এ সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ভল্ট ভেঙে টাকা লুট করে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৪ পিএম | রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd