রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রাহকের আমানত আত্মসাৎ: আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার ভবন ক্রোক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | প্রিন্ট

গ্রাহকের আমানত আত্মসাৎ: আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার ভবন ক্রোক
image_pdfimage_print

গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় ৫০ কোটি টাকার একটি বাণিজ্যিক ভবন ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, সমবায়টির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের (৫৩) মালিকানাধীন রাজধানীর কাফরুল থানার ইব্রাহিম মৌজায় অবস্থিত ‘ইউরো স্টার টাওয়ার’ নামের ১০ তলা ভবন ক্রোক করা হয়েছে।

অভিযুক্ত মনির আহমেদ ২০০৫ সালে ‘আহমেদীয়া বহুমুখী সমবায় সমিতি’ নামে নিবন্ধন নেন। পরের বছর নাম পরিবর্তন করে ‘আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে পুনঃনিবন্ধন নেন। প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল ২০ জন, যা ২০১৮ সালের অডিট রিপোর্ট অনুযায়ী দাঁড়ায় ২১ জনে।

প্রথমদিকে শুধু সদস্যদের কাছ থেকে সঞ্চয় ও শেয়ার আমানত নিয়ে ঋণ দেওয়ার কথা ছিল। তবে মনির আহমেদ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বহিরাগত গ্রাহকদের কাছ থেকেও আমানত সংগ্রহ শুরু করেন। মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানী, মহাখালী, কাফরুলসহ আশপাশের এলাকার প্রায় এক হাজার ১০০ জনের কাছ থেকে অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রতারণার মাধ্যমে ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা সংগ্রহ করেন।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে মনির আহমেদ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি কিনেছেন। এ ঘটনায় ডিএমপির কাফরুল থানায় মামলা হওয়ার পর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্তে ‘ইউরো স্টার টাওয়ার’র সন্ধান পায়। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গত ১৬ জুলাই মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ভবনটি ক্রোকের আদেশ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd