নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সহায়তার লক্ষে যারা অর্থ সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে পারবে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয় হয়, যারা আর্থিকভাবে দুর্ঘটনাগ্রস্ত ও তাদের পরিবারকে সাহায্য করতে চান, তারা নিচের চলতি হিসাব নম্বরে অর্থ জমা দিতে পারবেন
হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
চলতি হিসাব নম্বর ০১০৭৩৩০০৪০৯৩
ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড
শাখা: প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।
Posted ২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd