মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের ৩২ বীমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ জুলাই ২০২৫ | প্রিন্ট

দেশের ৩২ বীমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান
image_pdfimage_print

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম জানিয়েছেন, ‘দেশে ব্যবসা করা ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ১৫টি জীবন বিমা কোম্পানি এবং ১৭টি সাধারণ বিমা কোম্পানি।’ বুধবার,(২ জুলাই ২০২৫) আইডিআরএ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি। কোম্পানিগুলোর ব্যবসা, সম্পদসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে এই উচ্চ ঝুঁকিতে থাকার তথ্য বের করা হয়েছে বলে জানান তিনি।

বিমা কোম্পানিগুলো সময়মতো গ্রাহকদের বিমা দাবির টাকা পরিশোধ না কারায় এ খাত চরম আস্থাহীনতার মধ্যে রয়েছে বলেও জানান তিনি। যে কারণে বিমা খাত পিছিয়ে পড়ছে বলে অভিমত আইডিআরএ চেয়ারম্যানের। তিনি বলেন, ‘দেশের ৩৬টি জীবন বিমা কোম্পানির মধ্যে মাত্র ৬টি ভালো অবস্থানে রয়েছে। বিপরীতে উচ্চ ঝুঁকিতে রয়েছে ১৫ বিমা কোম্পানি এবং ১৫টি রয়েছে মধ্যম ঝুঁকিতে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘সাধারণ বিমা খাতের ১৭টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে।’ তবে উচ্চা ঝুঁকিতে থাকা জীবন ও সাধারণ বিমা কোম্পানিগুলোর নাম উল্লেখ করেননি তিনি।

তবে আইডিআরএ’র এক সূত্রে জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা ১৫ জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছে- ফারেইস্ট ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, সানফ্লাওয়ার লাইফ, সানলাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ, প্রগ্রেসিভ লাইফ, এনআরবি ইসলামিক লাইফ, ডায়মন্ড লাইফ, বেস্ট লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, যমুনা লাইফ এবং স্বদেশ লাইফ।

সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘সময় মতো বিমা দাবি পরিশোধ না করায় এ খাতের প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে। স্বচ্ছতা, জবাবদিহি ছাড়া আস্থা বাড়বে না। বর্তমানে জীবন বিমা খাতে অপরিশোধিত দাবি আছে ৪৫ শতাংশ। এছাড়া সাধারণ বিমা খাতে প্রায় ৪৭ শতাংশ দাবি অপরিশোধিত রয়েছে।’

এসব দাবি সময়মতো পরিশোধ, মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন আইন ও বিধি করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক রেজ্যুলেশনের আদলে বিমাকারীর রেজ্যুলেশন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। এর আলোকে কেবল বিমা প্রতিষ্ঠান একীভূত হবে তেমন না- অবসায়ন, অধিগ্রহণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ড. এম আসলাম আলম বলেন, ‘জিডিপি অনুপাতে ২০১০ সালে বিমার হার ছিল শূন্য দশমিক ৯৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে শুন্য দশমিক ৪১ শতাংশে নেমেছে। ২০২৪ সালে তা আরও কমেছে। শুধু ২০২৪ সালে আইডিআরএ ২৪ হাজার ৮৫২টি অভিযোগ পেয়েছে। তবে জনবল সংকটের কারণে এসব তদারকি করা সম্ভব হচ্ছে না। আইডিআরএতে ১৬০ জন অনুমোদিত জনবলের বিপরীতে মাত্র ১০৭ জন কর্মরত রয়েছেন।’

সম্প্রতি বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি হাজারে এক টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে আইডিআরএ। এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- বর্তমানে বিমা কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে। গ্রাহকদের দাবির টাকা পরিশোধ করতে পারছে না। এ পরিস্থিতিতে নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হলে কোম্পানিগুলোর আর্থিক অবস্থার আরও অবনতি হবে কি না? তাছাড়া বর্তমানে আইডিআরএ’র তহবিলে বড় ধরনের উদ্বৃত্ত অর্থ রয়েছে। এর উত্তরে আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে আমাদের লোকবল সংকট রয়েছে। লোকবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লোকবল বাড়লে তখন আইডিআরএ’র খরচ বাড়বে। সবকিছু বিবেচনা করেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হচ্ছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৯:০০ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd