শিরোনাম >>
শিরোনাম >>

বিনামূল্যে বীজ-সার গাছের চারা বিতরণ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট

বিনামূল্যে বীজ-সার গাছের চারা বিতরণ
image_pdfimage_print

বরিশালের গৌরনদীতে খরিপ ২০২৫-২০২৬ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ছয়শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, রিয়াজ হোসেন, আবুল কালাম আজাদ, উজ্জ্বল বণিক সহ অন্যান্যরা। একইদিন ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd