রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গভর্নরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | প্রিন্ট

মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গভর্নরের বৈঠক
image_pdfimage_print

বৈধ পথে রেমিটেন্স বাড়াতে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলরের উপস্থিতিতে এ বৈঠকে বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স কীভাবে পাঠানো যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় নেক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশি এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী, ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালামসহ বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ অনেক প্রবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী বলেন, বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের এই ধরনের আলোচনা সভা বৈধ পথে রেমিটেন্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আশ্বস্ত করে বলেন, ‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক এবং আমরা প্রবাসীদের সঙ্গে একযোগে কাজ করতে চাই। দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে আমরা কাজ করতে চাই।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd