বুধবার ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কৃষি জমিতে বিলবোর্ড অপসারণের নির্দেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জুন ২০২৫ | প্রিন্ট

কৃষি জমিতে বিলবোর্ড অপসারণের নির্দেশ উপদেষ্টার
image_pdfimage_print

অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । এজন্য কৃষি জমিতে বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন এই উপদেষ্টা।

সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে (ডিসি)  নির্দেশ দেওয়া হয়েছে। দেশের কৃষিজমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।

উপদেষ্টা আরও জানান, চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।

বারটানের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির আঙিনায় উপদেষ্টা একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে উপদেষ্টা আড়াইহাজার থানার অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd