শিরোনাম >>
শিরোনাম >>

দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট

দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেড।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডর পরিচালনা পর্ষদ সভা আগামী ৬ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

প্রাইম ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১১ এএম | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd